Friday, 25 December 2015

salman Khan's sultan

ইয়াশ রাজ ফিল্মসের ‘সুলতান’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে সালমান খান কাজ করছেন এটি সবারই জানা। এরই মধ্যে ছবিটির প্রথম ধাপের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হতে দেরি হচ্ছে। কেননা ছবিটির জন্য এখনো কোনো নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া এখনো আশা করছেন সালমান খান পরিণীতি চোপড়ার সঙ্গে কাজ করতে রাজি হবেন। কিন্তু সালমান খান চাচ্ছেন কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে। আদিত্য ও সালমানের সঙ্গে যখন বোঝাপড়া চলছিল, তখন কৃতি কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে গেছেন। ফলে এখন তার হাতে কোনো ফাঁকা সময় নেই। আর একারণেই তিনি ‘সুলতান’ ছবিতে চুক্তিবদ্ধ হতে রাজি হননি। কৃতি ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে সবার নজর কাড়েন। সম্প্রতি শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’তেও বেশ গ্ল্যামারাসভাবে হাজির হন কৃতি। আর এরইমধ্যে বলিউডে তার বেশ কদর বেড়েছে। হয়ত তাই সালমানকে না করতে সাহস করলেন তিনি। খবর: বলিউড লাইফ

No comments:

Post a Comment